ব্রেকিং নিউজ
‘দলের নেতা হিসেবে দায় স্বীকার করছি’—শাপলা চত্বর নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক বক্তব্য লতিফ সিদ্দিকীর প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি, ঘোষণা ইসির দুপুরেও কাটেনি কুয়াশার চাদর, শীতের আমেজে কাঁপছে পঞ্চগড় চার মূল পরিকল্পনাকারী, ২৩ নেতা! গোপালগঞ্জের সহিংসতা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা তৃতীয়বারও দেশসেরা পাবনার ফরিদপুর উপজেলা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬/১১/২০২৬, ৩:২১:২১ PM

প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি, ঘোষণা ইসির

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।কোন ইউনিয়নে কোন তারিখে ভোট অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগে এ সংলাপ শুরু হবে এবং তিন দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়নি। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।